কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া খোকসায় দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা বানু উপজেলার হাসপাতাল গেট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এ সময় সেবা ডায়াগনস্টিক সেন্টার এবং লামিয়া মেমোরিয়াল ডিজিটাল ল্যাবের মালিক এবং কর্মচারীরা পালিয়ে যান।
পরে উপজেলা নির্বাহী অফিসার ডায়াগনস্টিক সেন্টারের কোনো কাগজপত্র না থাকায় সিলগালা করে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. কামরুজ্জামান সোহেল।

