ঢাকাTuesday , 28 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে কলেজশিক্ষকের ৭ বছর জেল

Link Copied!

Arestরাজশাহী প্রতিনিধি : প্রতারণা মামলায় রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষক শিরিন সুফিয়াকে সাত বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী যুগ্ম মহানগর জজ-১ আদালতের বিচারক শরিফুল ইসলাম এ রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষক শিরিন সুফিয়ার বিরুদ্ধে আদালতে প্রতারণার মামলা করেন এক ব্যক্তি। ওই মামলায় শিরিন সুফিয়ার বিরুদ্ধে প্রতারণা করার বিষয়টি প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন। রায় ঘোষণার সময় শিরিন আদালতে উপস্থিত ছিলেন।