ঢাকাTuesday , 28 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে অস্ত্রসহ অপহরণকারী চক্রের ৯ সদস্য আটক

Link Copied!

armsনিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণ আগারগাঁও থেকে অস্ত্র ও গুলিসহ অপহরণকারী চক্রের ৯ সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় উদ্ধার করা হয়েছে অপহৃত একজনকে। সোমবার দিবাগত রাতে তাদের আটক করেন র‌্যাব-২-এর সদস্যরা।
বিষয়টি জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের ৯ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।