ঢাকাMonday , 27 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগ নেতার ভাইকে গলা কেটে হত্যা

Link Copied!

marderখুলনা প্রতিনিধি : খুলনায় মহিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর আড়ংঘাটা থানার বিল পাবলা এলাকার একটি মাছের ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মহিদুল ইসলাম নগরীর দেয়ানা এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে ও দৌলতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের ছোট ভাই।
দৌলতপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রুহুল আমিন জানান, রোববার সন্ধ্যায় মহিদুল ইসলাম বিল পাবলায় তার মাছের ঘেরে যান। রাতে তিনি বাড়ি ফেরেননি। সোমবার সকালে স্থানীয়রা মাছের ঘেরে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে তার লাশ উদ্ধার করা হয়। আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিম খান বলেন, হত্যার কারণ উদঘাটনের চেষ্টা চলছে।