ঢাকাMonday , 27 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

Link Copied!

Dead Bodyপাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলা থেকে অজ্ঞাত যুবকের (৩৫) গুলিবিদ্ধ হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার পাকশী পেপার মিল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই জানান, পাকশী পেপার মিল এলাকার ফুরফুরা শরীফ সড়কের পাশে এক যুবকের হাত-পা বাঁধা গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। খবর পেয়ে সকাল ৮টার দিকে লাশ উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।