ঢাকাMonday , 27 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

Link Copied!

deadনরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মনোহরদী থেকে আয়েশা আক্তার নামে এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৯টায় মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের তারাকান্দি গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
আয়েশা একই উপজেলার হাবিজপুর গ্রামের মফিজ উদ্দিনের মেয়ে। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ থানায় কর্মরত ছিলেন। এ ঘটনার পর থেকে তার স্বামী রুবেল মিয়া পলাতক রয়েছেন। তবে তার তিন ভাইকে আটক করেছে পুলিশ।
মনোহরদী থানার সহকারী উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, দেড় মাস আগে আয়েশা আক্তারের সঙ্গে একই উপজেলার তারাকান্দি গ্রামের জালাল উদ্দিনের ছেলে রুবেল মিয়ার বিয়ে হয়। কয়েক দিন আগে আয়েশা স্বামীর বাড়ি যান। রোববার সন্ধ্যায় আয়েশা আক্তার আত্মহত্যা করেছে বলে রুবেল মিয়ার পরিবারের লোকজন মনোহরদী থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে রুবেল পলাতক রয়েছেন। রুবেলের তিন ভাই কবির হোসেন, হিমেল মিয়া ও সোহাগ মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।