ঢাকাMonday , 27 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঐশ্বরিয়ার ভার্চুয়াল জগতে বাধা অভিষেক

Link Copied!

aishwaryaবিনোদন ডেস্ক : প্রযুক্তির এই যুগে ভক্তদের সঙ্গে যোগাযোগ করতে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোই বেছে নেন তারকারা। এমনকি সিনেমার প্রচারণার কাজও চলে এতে। কিন্তু এরপরও অনেক অভিনয়শিল্পীকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায় না। এই তালিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।
ঐশ্বরিয়া রাই বচ্চনের স্বামী অভিষেক বচ্চন ও শ্বশুর অমিতাভ বচ্চন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। জানা গেছে, তাদের মতো এ অভিনেত্রীও চান ভক্তদের সঙ্গে নিজের অনুভূতি ভাগাভাগি করতে। কিন্তু ঐশ্বরিয়াকে ভার্চুয়াল জগতে আসতে দিতে চান না অভিষেক।
সামাজিক যোগাযোগমাধ্যমে তারকারা শুধু যে ভক্তদের প্রশংসা পান তা কিন্তু নয়। পাশাপাশি নানা রকম বিদ্রূপও শুনতে হয় তাদের। এমনকি অভিষেকও মাঝে মাঝে নানাভাবে হেয় হন। এমন ঘটনা ঐশ্বরিয়ার সঙ্গেও ঘটতে পারে। তিনি হয়তো মনে করছেন বিষয়গুলো ঠিকভাবে নিতে পারবেন না এ অভিনেত্রী। হয়তো এ কারণেই স্ত্রীকে ভার্চুয়াল জগতে আসতে দিতে তার এতো আপত্তি।
ঐশ্বরিয়া অভিনীত সর্বশেষ সিনেমা অ্যায় দিল হ্যায় মুশকিল। সিনেমাটিতে বেশ আবেদনময়ী নারী হিসেবে নিজেকে উপস্থাপন করেছিলেন তিনি। তার পরবর্তী সিনেমা সম্পর্কে এখনো জানা যায়নি।