ঢাকাMonday , 27 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিজেকে বদলে ফিরছেন রেসি

Link Copied!

Resiবিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মৃদুলা আহমেদ রেসি। দীর্ঘদিন ধরে চলচ্চিত্রাঙ্গন থেকে দূরে ছিলেন এ অভিনেত্রী। এরপর ২০১৫ সালে আবার সিনেমার কাজ শুরু করলেও মাতৃত্বজনিত কারণে দীর্ঘ দেড় বছর ধরে বিশ্রামে রয়েছেন তিনি। তবে এবার নিজেকে বদলে নতুন রূপে চলচ্চিত্রাঙ্গনে ফিরছেন রেসি। এমনটাই জানান এ অভিনেত্রী।
এ প্রসঙ্গে রেসি বলেন, ‘এবার আমি নিজেকে পরিবর্তন করে ফিরব। আমাকে নতুন রূপে দেখতে পাবে দর্শক। বিদ্যা বালান যে ধরনের সিনেমায় কাজ করেন সেরকমের কিছু করতে চাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘মার্চের শেষের দিকে অথবা এপ্রিলের শুরুতে নতুন সিনেমার কাজ শুরু করব। এ সিনেমায় চমক থাকবে। আপাতত এতটুকুই বলতে চাচ্ছি।’
মৃদুলা আহমেদ রেসি ‘এক জবান’, ‘স্বামী ভাগ্য’, ‘আমার স্বপ্ন আমার অহংকার’, ‘অন্তরে প্রেমের আগুন’ প্রভৃতি সিনেমার নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন।
রেসি অভিনীত ‘শূন্য’ শিরোনামের সিনেমাটি শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে। এ ছাড়া সাজেদুর রহমান সাজু পরিচালিত ‘অন্তরে প্রেমের আগুন’ শিরোনামের সিনেমার কাজ ইতিমধ্যে শেষ করেছেন। এতে রেসির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আমিন খান ও চিত্রনায়ক রুবেল।