ঢাকাSunday , 26 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২

Link Copied!

Accidentরংপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পথচারিসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন। রোববার দুপুরে দিনাজপুরের ফুলবাড়ীর লক্ষীপুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী বাস (রুমাইয়া পরিবহণ বগুড়া-জ-০৪-০০৫২) ফুলবাড়ী থেকে বিরামপুর যাওয়ার পথে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি খাদে পড়ে যায়। এতে বাসচাপায় পথচারি ফুলবাড়ী উপজেলার কিসমত লালপুর গ্রামের স্থানীয় রেস্টুরেন্ট ব্যবসায়ী পশুরাম (৬০) এবং অজ্ঞাত এক যুবক নিহত হন।
খবর পেয়ে উপজেলার দমকল বাহিনী ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। লাশ উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।আহতদের উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি)শেখ নাসিম হাবিব ঘটনাস্থল পরিদর্শন করে জানান, অজ্ঞাত ব্যক্তির ঠিকানা পাওয়া যায়নি। বাসচালক পলাতক রয়েছেন।