ঢাকাSunday , 26 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ২৩ হাজার পিস ইয়াবাসহ আটক ৬

Link Copied!

Yabaচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে ২৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার সকালে বায়েজিদ বোস্তামি থানার এসআই আবদুর রব এবং এএসআই আবদুল্লাহ মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এ ছাড়া ইয়াবা বহনে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাসও আটক করা হয়েছে।
বায়েজিদ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ মহসিন ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে রোববার সকাল ৮টা অভিযান চালিয়ে ২৩ হাজার পিস ইয়াবাসহ ৬ জনকে আটক করা হয়েছে।