ঢাকাSunday , 26 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রেকর্ড গড়তে চলেছে ‘হাফ গার্লফ্রেন্ড’

Link Copied!

Arjun_Shraddhaবিনোদন ডেস্ক : অর্জুন কাপুর ও শ্রদ্ধা কাপুরকে নিয়ে হাফ গার্লফ্রেন্ড শিরোনামের সিনেমা নির্মাণ করছেন পরিচালক মুহিত সুরি। রোমান্টিক-ড্রামা ঘরানার সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলবে বলে ধারণা করা হচ্ছে। তবে মু্ক্তির আগেই রেকর্ড গড়তে চলেছে সিনেমাটি।
বলিউড সিনেমার সবচেয়ে বড় গানের রেকর্ড গড়তে চলেছে অর্জুন-শ্রদ্ধা অভিনীত সিনেমাটি। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘কম্পোজার মিথুন ১৮ মিনিটের একটি গান তৈরি করেছেন যা সিনেমার থিম হিসেবে ব্যবহার হবে। গানটি লিখেছেন মনোজ মুনতাসির। সিনেমার একটি বিশেষ দৃশ্যে গানটি ব্যবহার হবে। গানের কথাগুলোও অনেক সুন্দর। মনোজ অনেক আগেই কবিতাটি লিখেছিল। একটি কনসার্টে তিনি এটি আবৃত্তি করেছিলেন এবং মুহিত তা শুনেছিলেন। এরপর তিনি মনোজ ও মিথুনের সঙ্গে দেখা করেন। কারণ তিনি মনে করেন এটি অনেক সুন্দর একটি গান হতে পারে।’
সূত্রটি আরো জানায়, যদি গানটি রাখা হয় তাহলে তা সালমান খান ও সোনম কাপুরের প্রেম রতন ধন পায়ো সিনেমার রেকর্ড ভাঙতে সক্ষম হবে। সিনেমাটিতে ১৩ মিনিট দীর্ঘ একটি গান ছিল। যদিও গানটির একটি বড় অংশ সিনেমাটি থেকে বাদ দেয়া হয়।
হাফ গার্লফ্রেন্ড সিনেমাটি তৈরি হচ্ছে চেতন ভগতের ‘হাফ গার্লফ্রেন্ড’ উপন্যাস অবলম্বনে। আগামী ১৯ মে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।