ঢাকাSunday , 26 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কৃষক দলের সম্মেলন ১১ মার্চ

Link Copied!

krishokনিজস্ব প্রতিবেদক : দীর্ঘ প্রায় ১৯ বছর পর আগামী ১১ মার্চ বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী কৃষক দলের জাতীয় সম্মেলন আয়োজন করেছে সংগঠনটি।
ওই দিন সকাল ১০টায় ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন কৃষক দল জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু।
২৭ ফেব্রুয়ারি এই সম্মেলনের তারিখ নির্ধারিত থাকলেও অনিবার্য কারণে তা পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন কৃষক দলের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এস কে সাদী।
পুনঃনির্ধারিত তারিখ ও সময়ে কৃষক দলের জাতীয় সম্মেলন সফল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু।
কৃষক দলের সর্বশেষ কাউন্সিল হয় ১৯৯৮ সালের ১৬ মে। সে সময় মাহবুব আলম তারাকে সভাপতি ও শামসুজ্জামান দুদুকে সাধারণ সম্পাদক করা হয়। মাহবুব ২০০১ সালে কৃষক দল ছেড়ে আওয়ামী লীগে যোগ দিলে মুজিবুর রহমান মোল্লা ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান। তিনি ২০০৭ সালের আগস্টে মারা যান। তার মৃত্যুর পর থেকে কৃষক দলের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত বছরের মার্চে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে তিনি মহাসচিব হিসেবে নির্বাচিত হলে দলের ‘এক নেতা এক পদ’ নীতি অনুসরণ করে কৃষক দলের পদ থেকে সরে দাঁড়ান।