ঢাকাSaturday , 25 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আলীকদমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু নিহত

Link Copied!

Electricবান্দরবান প্রতিনিধি : জেলার আলীকদম উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এথিনু মার্মা (৫) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার সকালে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের থোয়াইচিং হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে। এথিনু মার্মা থোয়াইচিং হেডম্যান পাড়ার বাসিন্দা ক্যউচিং মার্মার মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল ১০টার দিকে এথিনু মার্মা ঘরের ভেতর খেলতে গিয়ে বিদ্যুতের তার স্পর্শ করে ফেলে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।