ঢাকাSaturday , 25 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় গ্রেপ্তার ৩১, ইয়াবা উদ্ধার

Link Copied!

Yabaসাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় বিশেষ অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার আট থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
এ দিকে শুক্রবার রাতে ৭০০ পিস ইয়াবাসহ মমিনুল ইসলাম মনা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পাটকেলঘাটার থানার বাইগুনি গ্রামের সফরাজ মোড়লের ছেলে। এ ঘটনায় মামলা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, সাতক্ষীরা সদর থানা থেকে ১২ জন, কলারোয়া থানা থেকে সাতজন, তালা থানা থেকে দুইজন, কালীগঞ্জ থানা থেকে তিনজন, শ্যামনগর থানা থেকে দুইজন, আশাশুনি থানা থেকে তিনজন, দেবহাটা থানা থেকে একজন ও পাটকেলঘাটা থানা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।