ঢাকাWednesday , 22 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বব্যাংককে প্রভাবিত করেছেন ইউনূস

Link Copied!

Tofayealনিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, পদ্মা সেতুর অর্থায়ন বন্ধে ড. ইউনূস হিলারির মাধ্যমে বিশ্বব্যাংককে প্রভাবিত করেছেন। বুধবার রাজধানীর সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে রিয়েল অ্যাস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত বর্ষসেরা সাংবাদিক পুরস্কার-২০১৫ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ না করলে ১৫ সালেই পদ্মা সেতু সম্পন্ন হতো। তখন আমাদের জিডিপি আরো ১ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেত। আর দক্ষিণ এশিয়ার জিডিপি আরো ৩ শতাংশ বৃদ্ধি হতো।
যারা টকশো করে, আলোচনা করে, বিভ্রান্তি ছড়িয়ে পদ্মা সেতুর বিরোধিতা করেছে তাদের ক্ষমা চাইতে হবে বলেও জানান মন্ত্রী।
আবাসন ছাড়া পৃথিবীর কোনো দেশ উন্নতি লাভ করতে পারে না উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী আরো বলেন, আগামী বাজেটে বাংলাদেশ ব্যাংকের জমাকৃত অর্থ আবাসন খাতে ব্যবহারে কনসালটেন্ট নিয়োগ করা হবে। এ ব্যাপারে অর্থমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন।
অনুষ্ঠানে ২০১৫ সালের জন্য রিহ্যাব বর্ষসেরা সাংবাদিক পুরস্কার ২২ জনকে প্রদান করা হয়েছে।
রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট নুরুন্নবী চৌধুরী শাওন, প্রথম ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভুইয়া, পরিচালক কামাল মাহমুদ প্রমুখ।