ঢাকাTuesday , 21 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মির্জা ফখরুলের সন্তোষ প্রকাশ

Link Copied!

fakrulনিজস্ব প্রতিবেদক : এবারের কেন্দ্রীয় শহীদ মিনারের ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে খালেদা জিয়ার নেতৃত্বে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পৌঁছান বিএনপির নেতা-কর্মীরা। শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এবারের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, ‘বিএনপি এবার কোনো বাধা ছাড়াই শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে। আমরা মনে করি এবারের ব্যবস্থাপনা আগের চেয়ে ভালো।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা শ্রদ্ধা নিবেদন করেছি, একই সঙ্গে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নিয়েছি।’
এর আগে একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। রাত দেড়টার দিকে শহীদদের প্রতি সম্মান জানান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।