ঢাকাMonday , 20 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের নকশা আঁকছে

Link Copied!

Shajahanনিজস্ব প্রতিবেদক : বিএনপি নির্বাচন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্রের নকশা আঁকছে। তারা নির্বাচনের নামে ২০১৪ সালের মতো হুমকি-ধামকি দিতে চায়। কিন্তু তাদের সে হুমকি-ধামকিতে জনগণ ভয় পায় না। দেশের শান্তি ও উন্নয়ন প্রিয় জনগণ আগামীতে ভোটের মাধ্যমে তাদের অপকর্মের জবাব দেবে।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান আজ সোমবার বিকেলে ঢাকায় ইঞ্জিনিয়ার্স অব ডিপ্লোমা ইন্সটিটিউশনে ‘বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণসভা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির ষড়যন্ত্র এবং আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন। বঙ্গবন্ধু একাডেমি স্মরণসভার আয়োজন করে।
শাজাহান খান বলেন, বিএনপি ক্ষমতায় আসার জন্য নির্বাচনে আসবে। বিএনপি আন্দোলনের নামে যে মানুষ খুন করেছে, জ্বালাও-পোড়াও এবং ভাঙচুর করেছে সেসব বিষয়ে দেশের মানুষকে জানাতে হবে। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যে এগিয়ে যাচ্ছে সে সম্পর্কেও জনগণকে অবহিত করতে হবে।
সুরঞ্জিত সেনগুপ্ত সম্পর্কে নৌমন্ত্রী বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী একজন অসাম্প্রদায়িক নেতা ছিলেন। তিনি সারাজীবন গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন। তার আদর্শ আমাদের চলার পথের পাথেয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে সাবেক মন্ত্রী আব্দুল মান্নান খান, সাবেক ছাত্রনেতা বলরাম পোদ্দার, অরুণ সরকার রানা এবং বঙ্গবন্ধু একাডেমির সহ-সম্পাদক মো. মিজি বক্তব্য রাখেন।