ঢাকাMonday , 20 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একুশে ফেব্রুয়ারি শুধু শোকের দিন নয়, উৎসবেরও

Link Copied!

Rowshonনিজস্ব প্রতিবেদক : বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, মহান একুশে ফেব্রুয়ারি, বায়ান্নর ভাষা আন্দোলনের রক্তক্ষয়ী এই দিনটি এখন আর শুধু শোক ও বেদনার দিন নয়, জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সব মানুষের, সব ভাষার অধিকার প্রতিষ্ঠার সার্বজনীন উৎসবের দিনও।
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে সোমবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ কথা বলেন।
রওশন এরশাদ বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির আত্মত্যাগে বাঙালির ভাষার অধিকার অর্জিত হয়। তবে এর পরই একুশের বহুমাত্রিকতা প্রকাশ পেতে থাকে এবং সে লক্ষ্যপথে বাঙালি জাতি একাত্তরের মহান স্বাধীনতা অর্জনে পৌঁছে যায় বীরদর্পে।
‘বাঙ্গালির গৌরবোজ্জ্বল ইতিহাসের পাতায় একুশে ফেব্রুয়ারি সারাবিশ্বের বাংলাভাষীদের জন্য অনন্য মহিমায় সমুজ্জ্বল একটি দিন। আত্মত্যাগ আর গৌরবে ভাস্বর মহান শহীদ দিবস। এ দিনটি আজ বিশ্ববাসীর জন্য মাতৃভাষাকে সম্মান জানানোর উপলক্ষ্যও বটে’ বলেন তিনি।
তিনি মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার সংগ্রামে আত্মদানকারী সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।