ঢাকাWednesday , 15 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় ৪ জনকে হত্যার হুমকি

Link Copied!

humkiমাগুরা প্রতিনিধি : মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় মাদক ব্যবসার বিরোধের জেরে একটি বাড়িতে কাফনের কাপড় ও চার ছেলেকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে দুর্বৃত্তরা। বুধবার বিকেলে বাড়ির বাইরে কাফনের কাপড় পায় ওই পরিবারটি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই এলাকার বাসিন্দা চান মিয়ার বাড়ির বাইরের দিকে গেটের কাছে এক সেট কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজলসহ একটি চিঠি রেখে যায় দুর্বৃত্তরা। পরে বাড়ির লোকজন বিষয়টি লক্ষ্য করে পুলিশে খবর দেয়। চিঠিতে ইতিপূর্বে খুন হওয়া চান মিয়ার শ্যালক আশরাফকে যেভাবে খুন করা হয়েছে, সেটি উল্লেখ করে একইভাবে ওই পরিবারের চার ছেলেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি চান মিয়ার ভাই ফুল মিয়া ৩০০ পিস ইয়াবা নিয়ে দুই ছেলেসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়। চান মিয়ার সঙ্গে ফুল মিয়ার মাদক ব্যবসার টাকা লেনদেন নিয়ে দ্বন্দ্ব চলছে বলে জানা গেছে। মাগুরা সদর থানার ওসি এ কে এম আজমল হুদা জানান, এ ঘটনার সঙ্গে মাদক ব্যবসায়ীদের মধ্যকার দ্বন্দ্ব থাকতে পারে। এ ব্যাপারে তদন্ত চলছে।