ঢাকাWednesday , 15 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিশু অপহরণ মামলায় একজনের ১৪ বছর কারাদণ্ড

Link Copied!

Arestমেহেরপুর প্রতিনিধি : শিশু সুমন (১২) অপহরণ মামলায় মেহেরপুর সদর উপজেলার ঢুসরপাড়ার আল আমিন হোসেনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. গাজী রহমান ওই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আল আমিন হোসেন ঢুসরপাড়া গ্রামের লাল মোহাম্মদের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, বাড়িতে যাতায়াতের সূত্র ধরে ২০১১ সালের ৫ ফেব্রুয়ারি আল আমিন হোসেন মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে সুমনকে অপহরণ করে।
এ ঘটনায় সুমনের বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আল আমিনকে আসামি করে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করেন। চারদিন পরে গোপালপুর গ্রামের ব্রিজের কাছ থেকে শিশু সুমন উদ্ধার হয়। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট দেন। স্বাক্ষীদের স্বাক্ষ্য ও তদন্ত রিপোর্ট অনুযায়ী আল আমিন হোসেন অভিযুক্ত হওয়ায় বিচারক ওই রায় দেন। মামলায় রাষ্ট্রপক্ষের কৌসুলি ছিলেন পিপি পল্লব ভট্টাচার্য ও আসামি পক্ষে ছিলেন ইয়ারুল ইসলাম।