নিজস্ব প্রতিবেদক : দাম্পত্য কলহের জের ধরে চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে ইয়াসমিন আক্তার (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। তিন সন্তানের জননী এই গৃহবধূর স্বামীর নাম আবুল কাশেম।
ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ দৌলতি আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ ইয়াসমিন সকালে বিষপান করেন। এ সময় স্বজনরা ঘটনা টের পেয়ে তাকে দ্রুত পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়।

