ঢাকাTuesday , 14 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শরীর নিয়ে আমি লজ্জিত নই

Link Copied!

Radhika-Apteবিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত অভিনেত্রী রাধিকা আপ্তে। ‘পার্চড’ সিনেমায় অভিনয় করে কিছুদিন আগে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। কারণ সিনেমাটি মুক্তির আগে তার একটি অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ফাঁস হয়ে যায়। প্রকাশিত ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হয়ে উঠে। শুরু হয় সমালোচনা।
এত সমালোচনার পরও নিজের অবস্থান থেকে নড়তে নারাজ রাধিকা। বরং জানান, চিত্রনাট্যের প্রয়োজনে ভবিষ্যতেও নগ্ন হতে আপত্তি নেই তার। কারণ শরীর নিয়ে তিনি লজ্জিত নন। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন রাধিকা। এ সময় এ কথা জানান তিনি।
সাক্ষাৎকারে রাধিকা বলেন, ‘ভারতে চলচ্চিত্র খুব সংবেদনশীল একটি বিষয়। তবে ভারতের দর্শক পরিণত। নগ্নতা তখনই প্রযোজ্য যখন চিত্রনাট্য তা দাবি করে। নগ্নতাকে ঠিকভাবে ব্যবহার করতে হবে। কিন্তু যদি তা সঠিকভাবে প্রয়োগ না করা হয়, তাহলে নগ্নতার বিরোধিতা করব।’‌
তবে বিনোদনের নামে যদি নারীকে নগ্ন করে ক্যামেরার সামনে নাচানো হয় অবশ্যই তার বিরোধিতা করবেন বলেও জানান রাধিকা।
রাধিকা আরো বলেন, ‘আমার শরীর নিয়ে আমি লজ্জিত নই। ওয়ার্ল্ড সিনেমা দেখে বড় হয়েছি। ভারত ও বিদেশের অনেক জায়গায় দেখেছি মঞ্চে শিল্পীরা নগ্ন হয়ে পারফর্ম করেন। তা হলে আমি করলে দোষ কোথায়?’