ঢাকাTuesday , 14 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোনাক্ষীর পরিবর্তে তামান্না

Link Copied!

tamanna_bhatiaবিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। বক্স অফিসের পাশাপাশি স্টেজে পারফর্ম করেও ঝড় তোলেন তিনি। এরই ধারাবাহিকতায় আগামী এপ্রিলে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও মালয়েশিয়াতে স্টেজ শো করতে যাবেন এ অভিনেতা। সঙ্গে থাকবেন বিপাশা বসু, কোরিওগ্রাফার প্রভুদেবা, র‌্যাপার বাদশা, টিভি সঞ্চালক মণীশ পাল, ‌ডেইজি শাহসহ কণ্ঠশিল্পী ও নৃত্যশিল্পীদের একটি দল।
এদিকে এই ট্যুরে অংশ নেওয়ার কথা ছিল সালমানের দাবাং সহঅভিনেত্রী সোনাক্ষী সিনহার। কিন্তু তার পরিবর্তে এখন তামান্না ভাটিয়াকে নেয়া হচ্ছে। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
তুতাক তুতাক তুতিয়া সিনেমার সময় প্রভুদেবার কাছে নাচের প্রশিক্ষণ নিয়েছেন তামান্না। এছাড়া সিনেমাটিতে তার নাচের দক্ষতা দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। এ কারণেই সালমানের এই ট্যুরে তাকে নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে তামান্না সংবাদমাধ্যমে বলেন, ‘হ্যাঁ, এটা আমার প্রথম আন্তর্জাতিক ট্যুর। সালমানের সঙ্গে যুক্ত হতে পেরে খুবই আনন্দিত। আমি নিশ্চিত, এটি আমার জন্য অনেক বড় একটি অভিজ্ঞতা হবে।’
সম্প্রতি টিউবলাইট সিনেমার শুটিং শেষ করেছেন সালমান খান। মার্চের মাঝামাঝি টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিং শুরু করবেন তিনি। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন ক্যাটরিনা কাইফ।