ঢাকাTuesday , 14 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাঙ্ক্ষিত নারী কাজল

Link Copied!

kajal-agarwalবিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। অভিনয় আর রূপের জাদুতে দর্শক হৃদয়ে দাগ কেটেছেন বহু আগে। বর্তমানে চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
এসব পুরোনো বিষয় হলেও নতুন খবর হলো, তিনি এবার কাঙ্ক্ষিত নারী ২০১৬ নির্বাচিত হয়েছেন। হায়দরাবাদ টাইমস আয়োজিত অনলাইন ভোটে কাঙ্ক্ষিত নারী নির্বাচিত হন এই অভিনেত্রী। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন কাজল। এ সময় কাজল তার অনুভূতি জানিয়ে বলেন, ‘প্রথমে আমি আমার ভক্ত ও যারা আমাকে ভোট দিয়ে কাঙ্ক্ষিত নারী হিসেবে নির্বাচিত করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। ২০০৭ সাল থেকে আমি অভিনয় করছি। শুরু থেকে এখন পর্যন্ত সত্যি অনেক পরিশ্রম করে যাচ্ছি। যতবার আমি এই ধরণের স্বীকৃতি পেয়েছি ততবার ধন্য হয়েছি।’
কাজল নিজেকে কাঙ্ক্ষিত নারী মনে করেন কিনা এমন প্রশ্নের জবাবে কাজল বলেন, ‘কাঙ্ক্ষিত শব্দটি আমি ইতিবাচকভাবে দেখি। দুজন মানুষের চাওয়া এক হবে না। আমার ক্ষেত্রেও তাই। যারা আন্তরিক, সৎ, পরিশ্রমী, মনোমুগ্ধকারী তারাই কাঙ্ক্ষিত। আমিও প্রাকৃতিকভাবেই ইতিবাচক মনের একজন মানুষ। যার কারণে সবাই হয়তো আমাকে ভালোবাসেন।’