ঢাকাTuesday , 14 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ইরানি দম্পতি আহত

Link Copied!

accident-chinaনিজস্ব প্রতিবেদক : রাজধানীর বংশালে সড়ক দুর্ঘটনায় এক ইরানি দম্পতি আহত হয়েছেন। তারা হলেন- শাহাররাম ও তার স্ত্রী আজিতা। মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে আলু বাজারের তিন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুপুর আড়াইটার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহত শাহাররাম রাইজিংবিডিকে জানান, পুরান ঢাকার ঐতিহাসিক স্থাপনা দেখা শেষে দুপুরে রিকশায় করে তারা সদরঘাট থেকে বংশাল এলাকায় আসছিলেন। আলুবাজার তিন রাস্তার মোড়ে পেছন থেকে একটি প্রাইভেট কার তাদের রিকশাকে ধাক্কা দেয়। এতে তারা রিকশা থেকে পড়ে যান।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক বাচ্চু মিয়া জানান,শাহাররামের হাত ও হাঁটুতে জখম হয়েছে এবং তার স্ত্রী কোমরে ব্যথা পেয়েছেন। তাদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।