ঢাকাTuesday , 14 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Link Copied!

arrestনোয়াখালী প্রতিনিধি : জেলার মাইজদীতে জোড়া খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ সাহাবুদ্দিনকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

সোমবার রাতে বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের রামেশ্বরপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাহাবুদ্দিন  বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের রামেশ্বরপুর মসজিদ বাড়ির হাফেজ নুর উল্যার  ছেলে।

নোয়াখালী র‌্যাব-১১, লক্ষ্মীপুর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রামেশ্বরপুর মসজিদ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।