ঢাকাMonday , 13 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে ৪ ইটভাটা মালিককে জরিমানা

Link Copied!

mobile-courtকুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে ইটভাটায় অভিযান চালিয়ে চারটি ভাটা মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকার ইটভাটায় এই অভিযান পরিচালনা করেন মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা রানী সাহা।

সুবর্ণা রানী সাহা জানান, কয়লার পরির্বতে ইটভাটায় কাঠ পোড়ানোর অপরাধে মেসার্স এ কে বি ব্রিকসের মালিক এনামুল হককে এক লাখ, মেসার্স আক্কাস ব্রিকসের মালিক শাহীন আলীকে এক লাখ, মেসার্স পি পি আর ব্রিকসের মালিক নুরুল ইসলামকে এক লাখ ৫০ হাজার ও এম আর বি ব্রিকসের মালিক শরিফুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মনিরুজ্জামান  ও পরিদর্শক আব্দুল গফুর, সার্ভেয়ার জহিরুল ইসলাস প্রমুখ।