ঢাকাMonday , 13 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

Link Copied!

deadনিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর এলাকায় নির্মাণাধীন একটি ভবনের তৃতীয় তলার জানালা থেকে পড়ে আমিন হোসেন (১৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণাধীন ভবনে গ্রিল লাগাচ্ছিল আমিন। হঠাৎ পা পিছলে নিচে পড়ে যায় সে। পরে তার সহকর্মীরা আহত অবস্থায় তাকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।