ঢাকাSunday , 12 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬৬

Link Copied!

arrestনিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে ৬৬ জনকে গ্রেফতার  করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার সন্ধ্যায় রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ইফতে খায়ের আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নগরীর বোয়ালিয়া মডেল থানা ৩০ জন, রাজপাড়া থানা ১৬ জন, মতিহার থানা ১৪ জন, শাহমখদুম থানা ৫ জন ও মহানগর ডিবি পুলিশ ১ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ১৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১২ জন মাদক ব্যবসায়ী এবং ৩৮ জন অন্যান্য মামলার আসামি।
তিনি আরো জানান, অভিযানে বেশকিছু পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের  দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।