ঢাকাSaturday , 11 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ১০ লাখ ভারতীয় রুপি জব্দ

Link Copied!

rupeeনিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরের পুটখালি সীমান্ত থেকে ১০ লাখ ভারতীয় রুপি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শনিবার বেলা ১১টার দিকে বেনাপোলের পুটখালি চরের মাঠ থেকে এ রুপি জব্দ করা হয়।
পুটখালি বিজিবি ক্যাম্পের সুবেদার হরে কৃষ্ণ রায় জানান, বিজিবি সদস্যরা পুটখালি চরের মাঠে টহল দেওয়ার সময় দুই যুবককে পুটখালি বাজারের দিকে আসতে দেখে। এ সময় বিজিবি সদস্যরা তাদের দাঁড়াতে বললে তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ভারতীয় ১০ লাখ রুপি পাওয়া যায়। জব্দকৃত রুপিগুলো বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।