ঢাকাFriday , 10 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পোল ড্যান্সার জ্যাকলিন

Link Copied!

Jaklineবিনোদন ডেস্ক : সিদ্ধার্থ মালহোত্রা ও জ্যাকলিন ফার্নান্দেজ জুটির পরবর্তী সিনেমা রিলোডেড। বৃহস্পতিবার একটি গানের শুটিংয়ের মধ্যে দিয়ে সিনেমার শুটিং শেষ হয়। আর গানটিতে পোল ড্যান্সার হিসেবে অভিনয় করেছেন জ্যাকলিন।
এ প্রসঙ্গে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, “গানটির শিরোনাম ‘চন্দ্রলেখা’, মুম্বাইয়ে গত তিনদিন ধরে নাইট ক্লাবের আদলে তৈরি সেটে এই গানের শুটিং করা হয়েছে। গানটির শুটিং যেন ঠিকঠাক হয় এজন্য শুটিংয়ের আগে পোল ড্যান্স শিখেছেন জ্যাকলিন।”
গানটির কোরিওগ্রাফি করেছেন আদিল শেখ। কিছুদিন আগে কাপুর অ্যান্ড সন্স সিনেমার ‘কার গায়ি চুল’ গানের জন্য বলিউডের সবচেয়ে সম্মানজনক ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা কোরিওগ্রাফারের পুরস্কার জিতেছেন তিনি।
রিলোডেড সিনেমাটি পরিচালনা করছেন রাজ নিদিমোরু ও কৃষ্ণা ডিকে। মুম্বাই, ব্যাংকক, মিয়ামিতে সিনেমাটির শুটিং করা হয়েছে। আগামী ২৫ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।