স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফিতে পেস আক্রমনে কাগিসো রাবাদার সঙ্গে যোগ্য একজন সঙ্গী খুঁজছে দক্ষিণ আফ্রিকা। এজন্য ওয়েন পার্নেল, ডোয়াইন প্রিটোরিয়াস এবং ক্রিস মরিসকে পরখ করে দেখছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড।
তবে রাবাদার সঙ্গে যোগ্য সঙ্গী হিসেবে ফর্মে থাকা ভারনন ফিল্যান্ডারকে পছন্দ বোর্ডের। প্রোটিয়া বোলিং কোচ ল্যানজেভেল্ট জানান, ‘ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে এটা খুবই উদ্বেগের বিষয় হয়ে দাড়িয়েছে। ওই ধরনের উইকেটে আপনাকে সামনে থেকে উইকেট নিতে হবে। আমরা সর্বাদাই বলে আসছি আক্রমনে আমাদের তিনজনের ভলো একটি দল থাকলে আমাদের জয়ের ভালো সম্ভাবনা তৈরি হবে। আমরা নিজেদের গুছানোর চেষ্টা করছি তবে শুরুতে কাগিসোর সঙ্গী কে হবে তা নিয়ে এখনো ভাবছি আমরা। এক্ষেত্রে ভারনন যোগ্য একজন খেলোয়াড় হতে পারেন। তাকে আমাদের পছন্দ হয়েছে। আমরা এখন সব সম্ভাবনাকে বিবেচনা করছি।’
দক্ষিণ আফ্রিকার হয়ে সবশেষ ২০১৫ সালের আগস্টে ওয়ানডে ম্যাচ খেলেছেন ফিল্যান্ডের। ২০১৫ সালে বিশ্বকাপের পর হ্যামিস্ট্রিংয়ের চোট নিয়ে ভুগছিলেন তিনি। তবে সম্প্রতি ইনজুরি কাটিয়ে আসায় ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফিতে তাকেই পছন্দ প্রোটিয়া ক্রিকেটের নির্বাচকদের।

