ঢাকাFriday , 10 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের দল ঘোষণা

Link Copied!

mereaস্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
প্রায় দুই বছর পর দলে ফিরেছেন অলরাউন্ডার সলোমন মিরে। ১০টি ওয়ানডে খেলা মিরে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন ২০১৫ বিশ্বকাপে।
চোট কাটিয়ে দলে ফিরেছেন টেন্ডাই চাতারা। দলে নতুন মুখ দুজন- বাঁহাতি ব্যাটসম্যান রায়ান বুর্ল ও অলরাউন্ডার নাথান ওয়ালার।
আগামী ১৬ ফেব্রুয়ারি হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে জিম্বাবুয়ে-আফগানিস্তান। একই মাঠে পরের চারটি ম্যাচ যথাক্রমে ১৯, ২১, ২৪ ও ২৬ ফেব্রুয়ারি।
জিম্বাবুয়ে দল: গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), পিটার মুর, রায়ান বুর্ল, তারিসাই মুসাকান্দা, সিকান্দার রাজা, ম্যালকম ওয়ালার, এল্টন চিগুম্বুরা, ওয়েলিংটন মাসাকাদাজা, ডোনাল্ড তিরিপানো, টেন্ডাই চাতারা, ক্রিস্টোফার পোফু, নাথান ওয়ালার, ক্রেইগ আরভিন, সলোমন মিরে।