ঢাকাFriday , 10 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫২ বছরের রেকর্ড ভাঙলেন পূজারা

Link Copied!

pujaraস্পোর্টস ডেস্ক : নিজের সর্বশেষ প্রথম শ্রেণির ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন। সেই ফর্মটা হায়দরাবাদ টেস্টেও টেনে আনলেন চেতেশ্বর পূজারা। যদিও ১৭ রানের জন্য সেঞ্চুরি পাননি, আউট হয়েছেন ৮৩ রানে।
বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে এই ইনিংস খেলার পথেই ৫২ বছর পুরোনো একটি রেকর্ড ভেঙেছেন পূজারা। প্রথম শ্রেণির ক্রিকেটে ভারতীয় মৌসুমে সবচেয়ে বেশি রান যে এখন তারই।
১৯৬৪-৬৫ মৌসুমে ২৮ ইনিংসে ছয় সেঞ্চুরিতে ১৬০৪ রান করেছিলেন চাঁদু বোর্দে। পূজারা বোর্দেকে ছাড়িয়ে গেলেন ২১ ইনিংসেই। ২০১৬-১৭ মৌসুমে ছয় সেঞ্চুরিতে পূজারার রান এখন ১৬০৫।
এ তালিকায় তৃতীয় স্থানেও আছেন পূজারা। ২০১২-১৩ মৌসুমে ২৩ ইনিংসে পাঁচ সেঞ্চুরিতে তিনি করেছিলেন ১৫৮৫ রান।