ঢাকাFriday , 10 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক বছর পর ফিরলেন মালিঙ্গা

Link Copied!

Malingaস্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে বাংলাদেশে গত বছরের ফেব্রুয়ারিতে আরব আমিরাতের বিপক্ষে নিজের সবশেষ ম্যাচটি খেলেছিলেন লাসিথ মালিঙ্গা।
হাঁটুর ইনজুরির কারণে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেতে পারেননি শ্রীলঙ্কান এ বোলার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) ছিলেন দর্শকের ভূমিকায়। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার সীমিত ওভারের সিরিজে খেলতে পারেননি ডেঙ্গু সমস্যার কারণে। তবে বিভিন্ন সমস্যার পর দীর্ঘ এক বছর পর আবারও মাঠ নামছে শ্রীলঙ্কান বৈচিত্রময় পেসার মালিঙ্গা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন মালিঙ্গা। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টির প্রথমটিতে আগামী ১৭ ফেব্রুয়ারি মেলবোর্নে মাঠে নামবে শ্রীলঙ্কা। এই সিরিজের বাকি দু্টি ম্যাচ অনুষ্ঠিত হবে অ্যাডিলেডে।
শ্রীলঙ্কা স্কোয়াড : উপল থারাঙ্গা, নিরোশান ডিকুয়েলা, আসেলা গুনারত্না, দিলশান মুনাবেরা, কুসাল মেন্ডিস, মিলিন্দা শ্রীরিবর্ধণে, সচিথ পাথিরানা, চামেরা কাপুগেদারা, সেকুজে প্রসন্ন, নুয়ান কুলাসেকারা, ইসুরু উদানা, দুসান শঙ্কা, লক্ষন সান্দাকান, লাসিথ মালিঙ্গা, ভিখুম সনজয়া।