ঢাকাFriday , 10 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাউবি’র এসএসসি পরীক্ষায় পাস ৭০.৭২ শতাংশ

Link Copied!

BOUগাজীপুর প্রতিনিধি : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০১৫ সালের এসএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের বিষয়ভিত্তিক ফল ও চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।
এবার বাউবি’র এসএসসি প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় মোট ৮৩ হাজার ২৬৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে দ্বিতীয় বর্ষে ছিল মোট ৪২ হাজার ২১১ জন। চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে মোট ২৯ হাজার ৮৫১ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। পাসের হার ৭০ দশমিক ৭২ ভাগ।
১ম ও ২য় বর্ষের ফলাফল exam.bou.edu.bd ঠিকানায় পাওয়া যাবে। SMS এর মাধ্যমে ফলাফল পাওয়ার জন্য bou<space>student ID (11digits without any space, for example 14010810001) লিখে বাংলালিংক-এ ২৭০০ এবং অন্যান্য অপারেটরে ২৭৭৭ এ SMS পাঠাতে হবে।
বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্ম-পরিচালক মো. আবুল কাসেম শিখদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।