ঢাকাWednesday , 8 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সঙ্গী পাচ্ছেন না সোনাক্ষী

Link Copied!

sonakshiবিনোদন ডেস্ক : দাবাং অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সিনেমার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে হাজির হন তিনি। সম্প্রতি ল্যাকমি ফ্যাশন উইকেও হাজির হয়েছিলেন এ অভিনেত্রী।
এদিকে নির্মাতা করন জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করন’-এ অনেক তারকাকে দেখা গেলেও দেখা মেলেনি সোনাক্ষীর। আর সঙ্গীর অভাবেই নাকি এখন পর্যন্ত এ অনুষ্ঠানে যেতে পারেননি তিনি।
এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সোনাক্ষী বলেন, ‘অনুষ্ঠানে কার সঙ্গে যাব এ বিষয়ে করন ও আমি অনেকক্ষণ আলোচনা করেছি, কিন্তু এ নিয়ে আমরা দুজনই দ্বিধায় আছি। দুজনই এ নিয়ে চিন্তা করছি, তবে এখনো কাউকে খুঁজে পাইনি।’
সোনাক্ষী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ফোর্স-টু। এতে জন আব্রাহামের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা নূর। বর্তমানে এ সিনেমার শুটিং করছেন তিনি। চলতি বছরের এপ্রিলে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।