ঢাকাWednesday , 8 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৩ কেজি ওজন বাড়িয়েছেন রণবীর

Link Copied!

ronobirবিনোদন ডেস্ক : করন জোহর পরিচালিত অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমায় সর্বশেষ দেখা গেছে রণবীর কাপুরকে। এবার রাজকুমার হিরানি পরিচালিত অভিনেতা সঞ্জয় দত্তের জীবনী নিয়ে নির্মিত হবে সিনেমা। আর এ সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেতা।
সিনেমায় নিজেকে সঠিকভাবে তুলে ধরতে সব ধরনের চেষ্টাই চালিয়ে যাচ্ছেন রণবীর। সিনেমায় রণবীরকে সঞ্জয় দত্তের জীবনের তিন পর্যায়ের চরিত্রে দেখা যাবে। তাই সঞ্জয়ের মতো শারীরিক গঠন তৈরি করতে ১৩ কেজি ওজন বাড়িয়েছেন রণবীর। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
এ প্রসঙ্গে ফিটনেস ট্রেইনার কুনার গির সংবাদমাধ্যমে বলেন, ‘তিনি (রণবীর) ১৩ কেজি ওজন বাড়িয়েছেন, তবে কোনো ফ্যাট নয়, সবই পেশী বাড়ানোর জন্য। এ অবস্থা তৈরি করতে গিয়ে তার কোমরের মাপ এক ইঞ্চি কমে গিয়েছে। রণবীর সাড়ে চার ঘণ্টা করে ব্যায়াম করেছে। সঞ্জয়ের মতো হওয়াটা রণবীরের জন্য অরেক বড় চ্যালেঞ্জ ছিল কিন্তু এর জন্য যা প্রয়োজন তা করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন তিনি। রাত ৩টায় ঘুম থেকে উঠে প্রোটিন শেক পান করে আবার ঘুমাতে যেতেন রণবীর।’
রণবীর কাপুর অভিনীত পরবর্তী সিনেমা জাগ্গা জাসুস। এতে তার বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। সিনেমাটি পরিচালনা করেছেন অনুরাগ বসু। আগামী এপ্রিলে মুক্তি পাবে সিনেমাটি।