ঢাকাTuesday , 7 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বর্নালী সাহার ‘আমারে মন”

Link Copied!

Sornalyবিনোদন প্রতিবেদক : ভালোবাসা দিবসকে সামনে রেখে কণ্ঠশিল্পী স্বর্নালী সাহা প্রকাশ করেছে একটি গান। ‘আমারে মন’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী মুন।
এ প্রসঙ্গে স্বর্নালী শাহ বলেন, ‘২০১৪ সালে আমার প্রথম মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। ইবরার টিপু ভাইয়ের সুর সংগীতে ও মিথিলা ইবরারের কথায় ‘তোমাকে ছাড়া’ শিরোনামে গানটি প্রকাশ করা হয়। সেই গানের মিউজিক ভিডিওটি জনপ্রিয়তা পায়। এর পর ব্যক্তিগত ঝামেলার কারনে গানে বেশি সময় দিতে পারিনি। অনেক দিন পর নতুন একটা গান করেছি। নতুন কিছু করার ভাবনা থেকেই গানটি করেছি। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
গত ২৯ জানুয়ারি, রোববার গানটি বাংলা ভাষায় বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল মিউজিক লাইব্রেরি গ্রামীণ ফোনের মিউজিক প্ল্যাটফর্ম জিপি মিউজিকে প্রকাশিত হয়েছে।
আসছে বৈশাখে এ গানের মিউজিক ভিডিও আকারে ইউটিউবে প্রকাশ করা হবে বলে জানা গেছে। মিউজিক ভিডিও নির্মাণের প্রস্তুতি চলছে। খুব শিগগিরই এর নির্মাণ কাজ শুরু হবে।