ঢাকাMonday , 6 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমার সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি জেলে নিহত

Link Copied!

BSFকক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) গুলিতে এক বাংলাদেশি জেলে নিহত ও একজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ-মিয়ানমার জলসীমার মৌলভীপাড়াসংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল আমিন টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার কবির আহমদের ছেলে। গুলিবিদ্ধ হয়েছেন একই এলাকার সোনা মিয়ার ছেলে মোস্তফা হোসেন।
ফেরত আসা জেলে মোহাম্মদ হাকিম বলেন, ‘সকালে বাংলাদেশ সীমান্তে নাফ নদীর মৌলভীপাড়া পয়েন্টে আমরা মাছ শিকার করছিলাম। হঠাৎ মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ৬-৭ জন সদস্য একটি স্পিডবোটে এসে আমাদের ওপর গুলিবর্ষণ করে। এ সময় নুরুল আমিন ও মোস্তফা হোসেন গুলিবিদ্ধ হলে তাদের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। সেখানে ডাক্তার নুরুল আমিনকে মৃত ঘোষণা করেন।’
টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার সুবন দাশ জানান, নুরুল আমিনের বুকে গুলি লাগায় অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই মারা যান। মোস্তফা হোসেনের পিঠে গুলি লেগেছে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ বলেন, ‘মিটিংয়ের কারণে আমি কক্সবাজার শহরে রয়েছি। তবে সকালে টেকনাফ বিজিবির অধিনায়ক আমাকে ফোনে বিজিপির গুলিতে বাংলাদেশি জেলে নিহতের বিষয়টি জানিয়েছেন।’