ঢাকাSunday , 5 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

Link Copied!

Accidentগাজীপুর প্রতিনিধি : গাজীপুরে ট্রাকচাপায় হিমা আক্তার সাহেরা (৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে সিটি করপোরেশনের আউটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হিমা গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকার সজল মিয়ার মেয়ে। সে চান্দনা চৌরাস্তা এলাকার হাতেখড়ি পাবলিক স্কুলের নার্সারি শ্রেণির ছাত্রী ছিল।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আব্দুস সালাম জানান, স্কুল ছুটির পর হিমা তার বাবার সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। আউটপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে হিমা মোটরসাইকেল থেকে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সড়ক অবরোধ করে।