ঢাকাSunday , 5 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যাত্রাবাড়ীতে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২

Link Copied!

silinderনিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীতে বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণে দুজন নিহত হয়েছে। এ ছাড়া এ ঘটনায় দুজন আহত হয়েছেন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ীর কাজলার শেখদি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বলেন, একটি মেসে পার্টির জন্য বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। তবে হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।