নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপির মালিকানাধীন প্রতিষ্ঠান আর কে ফ্যাশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। শুক্রবার দুপুরে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে ব্যবসা প্রতিষ্ঠানটির উন্নতি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা, এসএম ফয়সল চিশতি, মীর আব্দুস সবুর আসুদ, জহিরুল আলম রুবেল, ইসহাক ভূইয়া, স্থানীয় কাউন্সিলর শফিউল্লাহ শফি, শিল্পপতি ওবায়উল করিম, এমএস ইকবাল, ডিআইজি মাহবুব হোসেন, বিশিষ্ট ব্যাংকার হাবিবুর রহমান প্রমুখ।

