স্পোর্টস ডেস্ক : বয়স হলেও জাত পাল্টে যায়নি! সুইস তারকা রজার ফেদেরার অস্ট্রেলিয়ান ওপেন জিতে আবারও প্রমাণ করেছেন কেন তাকে কিং অব টেনিস বলা হয়!
১৮তম গ্র্যান্ড স্লাম জয়ের পাশাপাশি র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে ফেদেরারের। সেরা দশে উঠে এসেছেন এক সময় রেকর্ড টানা ২৩৭ সপ্তাহ টেনিস র্যাংকিংয়ের এক নম্বরে থাকা ফেদেরার। ১৭তম স্থানে থেকে অস্ট্রেলিয়া ওপেনে অংশ নিয়েছিলেন ফেদেরার। বাকিটা তো ইতিহাস। সাফল্যের সিঁড়ি বেয়ে ফেদেরার দ্রুতই উপরে উঠে আসেন। চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে হারিয়ে সোনালি শিরোপা নিজের শোকেসে তোলেন ফেদেরার। পাশাপাশি র্যাঙ্কিংয়ে সাত ধাপ উন্নতিও হয়েছে ফেদেরারের।
শুধু ফেদেরারই নয়, তিন ধাপ এগিয়েছেন রানার্সআপ হওয়া স্পেন তারকা নাদালও। তবে শীর্ষস্থানের কোনো পরিবর্তন হয়নি। গ্রেট ব্রিটেনের অ্যান্ডি মারে আছেন শীর্ষে। ১৭১৫ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছেন সার্বিয়ার নোভাক জকোভিচ।

