ঢাকাWednesday , 25 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের পার্লামেন্টে নারী আইনপ্রণেতাকে যৌন হয়রানি

Link Copied!

pakisthanআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে খোদ পার্লামেন্টের ভেতরেই মন্ত্রীর হাতে যৌন হেনস্থার শিকার হয়েছেন এক নারী আইনপ্রণেতা। কিন্তু অভিযোগ জানানোর পরও প্রতিকার না পাওয়ায় আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি।
অভিযোগকারিনী হচ্ছেন সিন্ধু প্রদেশের আইনপ্রণেতা নুসরাত সাহার আব্বাসি।
তিনি জানিয়েছেন, শুক্রবার পার্লামেন্টের ব্যক্তিগত কক্ষে তাকে ডেকে পাঠান প্রাদেশিক মন্ত্রী ইমদাদ পিতাফি। এসময় ওই মন্ত্রী তাকে হেনস্থা করেন। এ বিষয়ে তিনি ডেপুটি স্পিকারের কাছে অভিযোগ জানান। ডেপুটি স্পিকার নিজেও একজন নারী। তবে তিনি এই বিষয়ে অভিযোগ গ্রহণ করতেই অস্বীকার করেন। এরপরই শনিবার পেট্রোলের বোতল হাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি পোস্ট করে নুসরাত আত্মহত্যার হুমকি দেন।
নুসরাতের এ পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে হইচই শুরু হয়ে যায়। দলের পক্ষ থেকে চাপ দেয়া হলে পিতাফি অবশেষে পার্লামেন্টে নুসরাতের কাছে ক্ষমা চাইতে বাধ্য হন। সম্মান অক্ষুন্ন রাখার নিয়মানুযায়ী তার হাতে উত্তরীয় তুলে দেন।
মঙ্গলবার আব্বাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘ঘটনার নিষ্পত্তি হয়ে গিয়েছে। কিন্তু যৌন হেনস্থা হলে আইন নারীদের কতখানি সুরক্ষা দিতে প্রস্তুত, সেই বিষয়ে এই ঘটনা প্রশ্ন তুলেছে। আইন রয়েছে, কিন্তু তা কার্যকর হওয়া এখনও স্বপ্ন। এমনকি আমরা আইনসভার সদস্যরাই লিঙ্গবৈষম্যের শিকার।’