ঢাকাWednesday , 25 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ হবে বিশ্বের জন্য অনুসরণীয় : প্রধানমন্ত্রী

Link Copied!

PMসংসদ প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আগামীর বাংলাদেশ হবে সারা বিশ্বের জন্য অনুসরণীয় একটি দেশ।’ বুধবার বিকেলে দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে মোয়াজ্জেম হোসেন রতনের (সুনামগঞ্জ-১) লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে রূপকল্প ২০২১ কে সামনে রেখে পরিকল্পিত ও সুষম উন্নয়নের মাধ্যমে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা-দারিদ্রমুক্ত মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করে।’
পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘পরিকল্পনার লক্ষ্য অর্জনে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০১১-১৫) বাস্তবায়িত হয়েছে। এরই ধারাবাহিকতায় ২০১৫-২০১৬ অর্থবছর থেকে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে।’
সরকারের গৃহীত ও বাস্তবায়িত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে সংসদ নেতা বলেন, ‘অভ্যন্তরীণ ও বৈশ্বিক সব বাধা-বিপত্তি অতিক্রম করে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশ আজ উন্নয়নের সর্বজনীন মডেল। দ্রুত সময়ের মধ্যে দারিদ্র্য হ্রাসে বাংলাদেশের সাফল্যকে বিশ্বব্যাংক মডেল হিসেবে বিশ্বব্যাপী উপস্থাপন করছে।’