নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে সম্প্রচারিত তিন চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা বন্ধে দায়ের করা রিটের চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। আগামী ২৯ জানুয়ারি রায় ঘোষণা করবেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায়ের জন্য এদিন ঘোষণা করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী মো. একলাছ উদ্দিন ভূইয়া। স্টার জলসা, স্টার প্লাসের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু।

