ঢাকাTuesday , 24 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উন্নয়নকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে

Link Copied!

hasina1নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। মঙ্গলবার সকালে গণভবনে পুলিশ সপ্তাহ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘ষড়যন্ত্র মোকাবিলায় পুলিশ বাহিনীকে সতর্ক থাকতে হবে। বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনায় সহযোগী সংস্থাগুলোর সার্বিক উন্নয়নে কাজ করছে।’ তিনি বলেন, দেশকে কোনোভাবেই সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না।
এ সময় শেখ হাসিনা দেশের স্বাধীনতায় বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘জাতির পিতা দেশের স্বাধীনতা চেয়েছিলেন, দেশের মানুষের মুক্তি চেয়েছিলেন। পাকিস্তানি আমলে সরকারি চাকরিতে পূর্ব পাকিস্তানের লোক ছিল খুবই কম। জনসংখ্যার দিক থেকে আমরা ছিলাম ৫৬ ভাগ। ওরা ছিল কম। কিন্তু সুযোগ-সুবিধার থেকে আমরা বঞ্চিত ছিলাম। আর এসব বৈষম্যের কথা জাতির পিতা বারবার তুলে ধরেছেন। তিনি যখনই বক্তৃতা দিতেন তখনই মামলা হতো। তাকে গ্রেপ্তার করা হতো। দীর্ঘ সংগ্রামের পর দেশ স্বাধীন হয়েছে। ’
প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর দেশের রিজার্ভে একটা টাকাও ছিল না। পাকিস্তানি বাহিনী দেশের মানুষের ঘরবাড়ি পুড়িয়েছে, লুট করেছে। এমন কোনো পরিবার ছিল না যে যুদ্ধের সময় তারা ক্ষতিগ্রস্ত হয়নি। আর আলবদরা পাকিস্তানিদের সহযোগিতা করেছে। যারা যুদ্ধাপরাধী তারা সাজা পেয়েছে, পাচ্ছে। ’