ঢাকাTuesday , 24 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রমিকদের পাঠানো অর্থে করারোপ করবে না সৌদি

Link Copied!

workarআন্তর্জাতিক ডেস্ক : শ্রমিকদের পাঠানো অর্থে কর আরোপ করবে না সৌদি আরব। দেশটির অর্থ মন্ত্রণালয় রোববার এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছে।
সৌদি আরবে তিন কোটি মানুষের বাস। এই জনগোষ্ঠীর তিন ভাগের এক ভাগই অভিবাসী। আবার এদের মধ্যে রয়েছে কয়েক লাখ বাংলাদেশি শ্রমিক।
সেখানে কর্মরত শ্রমিকদের আয় করা অর্থ দেশে পাঠানোর সময় কোনো কর দিতে হয় না। তবে সম্প্রতি বিশ্ববাজারে তেলের মূল্য পড়ে যাওয়ায় দেশটিতে বাজেট ঘাটতি দেখা দিয়েছে। এরপরই দেশটিতে নানা ধরনের অর্থনৈতিক সংস্কারের কথা ঘোষণা করা হয়।
শনিবার সৌদি শুরা কাউন্সিল জানিয়েছে, বিদেশে পাঠানো রেমিট্যান্সের ওপর তারা ৬ শতাংশ কর আরোপের চিন্তাভাবনা করছে। তবে শুরা কাউন্সিলের সব প্রস্তাবই সৌদি শাসকগোষ্ঠী গ্রহণ করে না।
এর পরিপ্রেক্ষিতে রোববার সৌদি অর্থ মন্ত্রণালয় টুইটার বার্তায় বলেছে, ‘আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের ভেতর ও বাহিরে পুঁজির অবাধ প্রবাহের নীতির ওপর সৌদি আরব প্রতিশ্রুতিবদ্ধ।’