ঢাকাMonday , 23 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতি নিরপেক্ষ ব্যক্তিকেই সার্চ কমিটির প্রধান বানাবেন

Link Copied!

Tofayelনিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের (ইসি) জন্য সার্চ কমিটির প্রধান হিসেবে মহামান্য রাষ্ট্রপতি যাকে নিয়োগ দেবেন তিনি নিরপেক্ষই হবেন। আমার বিশ্বাস সবার কাছে তিনি গ্রহণযোগ্য হবেন।’
সোমবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর নিজ কার্যালয়ে তার সঙ্গে বাংলাদেশে অস্ট্রেলিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত জুলিয়া নিবলেট সৌজন্যসাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে মহামান্য রাষ্ট্রপতির কাছে গিয়েছিলাম। সার্চ কমিটির প্রধান হিসেবে আমরা কারো নাম প্রস্তাব করিনি।’
তিনি আরো বলেন, ‘সাংবিধানিক প্রক্রিয়া রয়েছে। ওই প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট, পাবলিক সার্ভিস কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে সার্চ কমিটি গঠন হবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সার্চ কমিটির প্রধান হিসেবে সুনির্দিষ্ট একজনের নাম প্রস্তাব করেছে। এ ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সেখানে এ ব্যাপারে কোনো কথা হয়নি। তবে ওবায়দুল কাদের যে কথা বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে কথা এখনো অস্বীকার করেননি।’